ভাইভা বোর্ডের আদব-কায়দা ও নিয়মাবলী

ভাইভা গাইডলাইন ও নিয়মাবলি

এই পাতায় পোশাক, কথা বলার ধরন এবং শিষ্টাচারের নিয়ম আছে। প্রতিটি নিয়মে লেখা আছে ভাইভা রুমে কী করবেন এবং কী এড়াবেন।

পরামর্শ

মোট 5টি সংকলন
ভাইভার পূর্বে

পর্যাপ্ত ঘুম ও সতেজতা: ভাইভার আগের রাতে ৬-৭ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন। ক্লান্ত বা ঘুমকাতুরে চোখে ভাইভা বোর্ডে যাওয়া আত্মবিশ্বাসের ঘাটতি প্রকাশ করে।

ভাইভা চলাকালীন

শালীন প্রবেশ ও সম্ভাষণ: বোর্ড রুমে ঢোকার আগে বিনীতভাবে অনুমতি চান এবং অত্যন্ত ভদ্রতার সাথে সালাম (আসসালামু আলাইকুম) বা আপনার ধর্মীয় প্রথা অনুযায়ী সম্ভাষণ জানান।

ভাইভার পরবর্তীতে

ভদ্র প্রস্থান: বোর্ড শেষ বলে চলে যেতে বললে বিনীতভাবে ধন্যবাদ জানান, সালাম দিন এবং অত্যন্ত মার্জিতভাবে (শব্দ না করে) দরজা খুলে রুম থেকে বের হয়ে যান।

ভাইভার পোশাক ও সাজ

পুরুষঃ আমাদের দেশে অফিস আদালতে ছেলেদের জন্য শার্ট প্যান্ট ফর্মাল পোশাক হিসেবে পরিচিত। শার্টের রঙ সাদা বা হালকা নীলের কোন শেড হলে সেফ। ধর্মীয় উদ্দেশ্যে হলে পাঞ্জ...

ভাইভার কাগজপত্র

বিভিন্ন ধরনের চাকরীর ভাইবায় বিভিন্ন ধরনের কাগজপত্র চাইতে পারে। মোটামুটি নিম্নলিখিত তালিকা অনুযায়ী কাগজ প্রস্তুত করলে সব ভাইবাতেই কাজে লাগবে। এখানে স্ট্যান্ডার্ড...

করণীয়

মোট 0টি সংকলন

কোনো করণীয় পাওয়া যায়নি।

বর্জনীয়

মোট 0টি সংকলন

কোনো বর্জনীয় পাওয়া যায়নি।

সাধারণ নিয়ম

মোট 0টি সংকলন

কোনো সাধারণ নিয়ম পাওয়া যায়নি।

সাধারণ জিজ্ঞাসা ও এটিকেট

ভাইভা বোর্ড শিষ্টাচার ও প্রশ্নোত্তর

ভাইভা রুমে প্রবেশের মুহূর্ত থেকে বের হওয়া পর্যন্ত সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়মাবলী।

ভাইভা বোর্ডে সঠিক ড্রেসকোড কেমন হওয়া উচিত?

ছেলেদের জন্য মার্জিত রঙের ফুলহাতা শার্ট, ফর্মাল প্যান্ট, টাই (প্রযোজ্য ক্ষেত্রে) ও পালিশ করা জুতো। মেয়েদের জন্য শালীন রঙের সুতি বা মার্জিত শাড়ি/থ্রি-পিস ও আরামদায়ক ফর্মাল জুতো পরা উচিত।

ভাইভা বোর্ডে বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্টাক্ট কেমন থাকা দরকার?

অনুমতি নিয়ে সোজা হয়ে বসুন, হাত টেবিলের ওপর আলতো করে বা কোলের ওপর রাখুন। যিনি প্রশ্ন করবেন তার চোখের দিকে তাকিয়ে সাবলীলভাবে উত্তর দিন এবং প্রয়োজন অনুযায়ী বোর্ডের অন্য সদস্যদের দিকেও দৃষ্টি দিন।

ভাইভায় কোনো প্রশ্নের উত্তর না জানলে কী করণীয়?

কোনো উত্তর জানা না থাকলে অনুমাননির্ভর ভুল উত্তর না দিয়ে বিনীতভাবে বলুন 'দুঃখিত স্যার/ম্যাম, বিষয়টি এই মুহূর্তে মনে পড়ছে না' বা 'বিষয়টি আমার জানা নেই'।

ভাইভা বোর্ডে কী কী ডকুমেন্ট সাথে নেওয়া বাধ্যতামূলক?

মূল সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, এডমিট কার্ড, বিপিএসসি ফর্ম বা ভাইভা ফরমের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্র একটি পরিষ্কার ফাইলে সাজিয়ে সাথে রাখতে হবে।